This site is under construction.
This site is under construction.
প্রধান শিক্ষক
শিক্ষা হলো মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিকাশ অপরিহার্য। বড়মানিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠনে গুরুত্ব দিয়ে আসছে।
আমাদের লক্ষ্য হলো আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটানো এবং তাদেরকে দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, সহশিক্ষা কার্যক্রম ও সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
আমি বিশ্বাস করি—অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বড়মানিকা উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। সকলের সহযোগিতা ও দোয়া একান্তভাবে কাম্য।
সহকারী প্রধান শিক্ষক
কোনো বাণী নেই